পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমন : পতেঙ্গা সমুদ্র সৈকত। ছবি:সোহেল রানা। পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমন : আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্রাট সাজাহান ভাই ও ছোট ভাই সোহেল রানার প্রতি। কারণ এই দুইজন ব্যক্তির জন্য আমি পতেঙ্গা সমুদ্রের অপরূপ দৃশ্য দেখার সুযোগ হয়েছিল। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করি আবারো কোনে একদিন অন্য কোনো অপরূপ দৃশ্য দেখার জন্য আমরা তিনজন অন্য কোনো নতুন জায়গায় দেখতে যাবো। পতেঙ্গা সমুদ্র সৈকত এমন একটা জায়গা, সপ্তাহের যে কোন দিনই সেখানে মানুষের সমাগম দেখা যায়। শহরের কাছেই অল্প দূরত্বে এরকম একটি সমুদ্র সৈকত থাকার কারণে চট্টগ্রামের মানুষ সুযোগ পেলেই চলে আসেন এখানে। বাইরে থেকে যারা চট্টগ্রামে বেড়াতে আসেন, তারাও চেষ্টা করেন এখানে একবার ঘুরে যেতে। ১৫ ডিসেম্বর, ২০১৭ আমি ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলা মহানগর এক্সপ্রেস-এ (ট্রেন)। বরাবরই আমার ট্রেন ভ্রমণ অনেক ভালো লাগে। আমার ট্রেন ভ্রমণ করতে অনেক মজা লাগে। তো খুব ভোরে চট্টগ্রাম স্টেশনে পৌঁছালাম। আমি কিছুক্ষণ স্টেশনে বসে রইলা ম কারণ তখনো অন্ধকার কাটেনি। যাইহোক চারদিকে যখন আলো তার আলোয় সব অন্ধকার দুর করে দিচ্ছে ঠিক তখনি ব...